বাসর

  • আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ২০:১০
  • 1113 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ২০:১০
  • 1113 বার পঠিত
বাসর

লুপা তালুকদার/

ভালবাসার সপ্ত ডিঙায় তোমায় নিয়ে কত স্বপ্ন এঁকেছি।

তুমি আমি আর আমাদের ভালবাসা হবে একাকার মধুর বাসরে।

কাল আমার বাসর।

আমার সকল স্বপ্ন বিসর্জন দিয়ে আমি কাল বসবো বিয়ের পিড়িতে।

সাজবো নতুন সাজে নীল শাড়িতে।

কিন্তু জানো আমার লাল টুকটুকে বউ সাজা আর হবেনা।

তোমার মনে আছে তুমি বলেছিলে আমার জন্য টুকটুকে লাল শাড়ি লাল চুরি লাল টিপ আনবে আমায় তোমার বউ সাজাতে।

তাই আমি কাল লালশাড়ি পরবোনা।

আমার গতরে থাকবেনা লালের কোনো ছিটেফোঁটা।

আজ কত সহজ ভাবে তুমি খবর নিলে আমি হাতে মেহেদী পড়েছি কিনা।

আমিতো তোমার জন্য বউ সাজবো না তবে কার নামের মেহেদী পড়বো আমার হাতে তুমিই বলো?

হ্যা কাল আমার বিয়ে।

বিয়ে মানে দুটি আত্মার বন্ধন,সুখ স্বপ্নের স্থাপনা।

কিন্ত আমার বিয়ে সেতো শেরেফ সমজতা।

এখানে থাকবেনা আত্মার বন্ধন সুখ স্বপ্নের মেলা।

এখানে প্রতিটি মুহুর্তে হচ্ছে আমার স্বপ্নের মৃত্যু আর সুখের জানাযা।

আর খুশি সেতো আমার নামে কখনো বরাদ্দ দেয়নি চিত্রগুপ্ত কি করে আসবে আমার জীবনে।

কাল আমার আত্মার কবর হবে  রঙিন ফুলের বাসরঘরে।

আমার দেহের কুলখানি হবে অন্য একটি দেহে পিষ্ঠ হয়ে।

এসব শুনতে তোমার ভালই লাগবে তা ঠিক বুঝতে পারছি আমি।

কিন্তু তোমার নিছক ভাললাগা যে আমার বিদায়ি চারকুল তাকি তুমি ভেবেছো একটি বারও?

আর মাত্র কয়েক ঘন্টা পরে ঘটবে আমার আত্মার মৃত্যু আমার দেহ হবে জিন্দালাশে পরিণত আর আমার জীবন পাবে সমজতা নামের সার্টিফিকেট।

জানো খুব ইচ্ছে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলতে, আমি তোমায় ভীষণ ভালবাসি রাকি।

কিন্তু পারছিনা আমায় যে নিরুপায় করে দিয়েছো তুমি তোমার অবহেলায়।

জানো খুব ইচ্ছে হচ্ছে একটি বার তোমার বুকে মুখ লুকিয়ে সুখ খুঁজতে।

আমি আর পারছিনা এই অসহ্য যন্ত্রণায় ক্ষতবিক্ষত হতে।

আমি শান্তি চাই তোমার বুকের পরশের।

ময়নারে তুমি আমায় একটিবার জড়িয়ে ধরবে?

মিথ্যে করে হলেও আমি শেষবারের মত আর একবার বাঁচার স্বপ্ন দেখতে চাই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581