নলছিটিতে আগুনে পুড়ল দরিদ্র ভ্যান চালকের মাথা গোঁজার একমাত্র ঠাঁই

  • আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ১৭:০৭
  • 861 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ১৭:০৭
  • 861 বার পঠিত
নলছিটিতে আগুনে পুড়ল দরিদ্র ভ্যান চালকের মাথা গোঁজার একমাত্র ঠাঁই

নলছিটি সংবাদদাতা \ করোনার দুঃসময়ে ঝালকাঠির নলছিটিতে আগুনে মালামালসহ পুড়ে গেছে ভ্যানচালকের বসতঘর। মঙ্গলবার সকালে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ডহরা গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ভ্যান গাড়িচালক আলতাফ হোসেন জানান, সকালে তিনি ভ্যান গাড়ি নিয়ে বাইরে বের হন। তাঁর স্ত্রী ও সন্তানরা বড়ির পাশের খালে মাটি আনতে যায়। সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীরা তাঁর ঘরের ভেতর আগুন জলতে দেখে চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘর তালাবদ্ধ থাকার কারণে কোন মালামাল রক্ষা করা যায়নি।
খবর পেয়ে কুশঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার তাৎক্ষণিকভাবে পরিবারটির জন্য খাদ্য সহায়তা প্রদান করেন। বিদ্যুতের শর্টসার্কিটের মধ্যেমে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ভ্যানচালক আলতাফ হোসেন বলেন, সামান্য রোজগারে সংসার চলে। অনেক কষ্ট করে ঘর তুলেছিলাম, আমার সবস্বপ্ন পুড়ে গেছে। করোনায় এমনিতেই রোজগার কমে গেছে, এর মধ্যে মাথা গোঁজার ঠাইটুকো পুড়ে গেলো।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581