কুয়াকাটায় ৫লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২০, ১৩:৪০
  • 768 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২০, ১৩:৪০
  • 768 বার পঠিত
কুয়াকাটায় ৫লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর মহিপুর থানার শেখ জামাল সেতুর টোল চেকপোস্ট থেকে ০৫
(পাঁচ) লিটার মদ সহ, মোঃ মামুন তালুকদার (৪৮) ও মোঃ মনিরুজ্জামান জসিম (৫০) নামে দুই জনকে
আটক করেছে মহিপু থানা পুলিশ। জানা যায়, ২১ শে এপ্রিল (মঙ্গলবার) আনুমানিক দুপুর ২.৩০
মিনিটের দিকে মহিপুর শেখ জামাল সেতু সংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ সময় সেতু সংলগ্ন চেক পোস্টের দ্বায়িত্বে ছিলেন মহিপুর থানার এস,আই, সাইদুল এবং এ, এস,
আই, মোঃ সাদেক সহ কর্তব্যরত পুলিশ সদস্যরা। এস, আই সাইদুল জানান, চেকপোস্ট ডিউটি
চলাকালীন দুপুর ২.৩৫ মি. এর সময় দক্ষিণ দিক থেকে আসা দুজন মোটর সাইকেল আরোহীকে তল্লাশি
করা হয়। এ সময় তাদের কাছ থোকে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে থাকা, ফ্রেশ কোম্পানির লিটার
প্লাস্টিকের পানির বোতলে ০৫ (পাঁচ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়া যায়।আটককৃত চোলাই
মদসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি “ডিসকভার ১০০ (সি,সি) “মোটর সাইকেলসহ এদের দুজন কে
আটক করে মহিপুর থানায় প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের
বাসিন্দা মোঃ মামুন তালুকদার (৪৫), পিতা. মৃত বেলায়েত হোসেন তালুকদার, উপজেলার টিয়াখালী
ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের মোঃ মনিরুজ্জামান জসিম (৫০), পিতা. মৃত আলী আকবর আকন। তবে
আটককৃতদের কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে আটক করা হলেও পুলিশ রহস্যজনক কারনে
শেখ জামাল সেতু থেকে আটক করেছে বলে উল্লেখ করেছে। এমন লুকোচুরি করায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ব্যপারে মহিপুর থানার দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, অপরাধীদের
বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধাবার সকালে এদেরকে বিজ্ঞ
আদালতে সোপর্দ করা হয়েছে

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493