স্বপ্নভঙ্গ রিয়ালের

  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ১৭:৪৮
  • 1033 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ১৭:৪৮
  • 1033 বার পঠিত
স্বপ্নভঙ্গ রিয়ালের

ক্রীড়া ডেস্ক ঃচ্যাম্পিয়নস লিগের গতকালের ম্যাচে ২ গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে কিলিয়ান এমবাপ্পে ও পাবলো সারাবিয়ার ৩ মিনিটের থ্রিলারে স্বপ্নভঙ্গ হয়েছে দলটির। শেষ মুহূর্তের নাটকে তাদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পিএসজি। প্রথম লেগে দ্য পারিসিয়ানদের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হন লস ব্লাঙ্কোরা। ফিরতি লেগেও জিততে পারেননি তারা।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসজিকে আতিথ্য দেয় রিয়াল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন তারা। সূচনালগ্নেই সাফল্য পেয়ে যান স্প্যানিশ জায়ান্টরা। ১৭ মিনিটে দলকে লক্ষ্যভেদ করে লিড এনে দেন বেনজেমা। পরে ছন্দ ধরে রাখে রিয়াল। তবে প্রথমার্ধে আর প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি তারা। ফলে ১-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় মাদ্রিদের দলটি।
তবে এ অর্ধের খেলা শেষ হওয়ার আগে দুঃসংবাদ পায় রিয়াল। ডি-বক্সে মাউরো ইকার্দিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন গোলরক্ষক থিবো কর্তোয়া। উপরন্তু বিরতির পর চোট পান দলের সেরা তারকা ইডেন হ্যাজার্ড। ফলে ক্ষনিকেই শক্তি হারিয়ে ফেলেন স্বাগতিকরা। তবে খেলায় ছন্দপতন ঘটেনি। ৭৯ মিনিটে বেনজেমার দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ হয় তাদের। এ নিয়ে পাঁচ ম্যাচে ৪ গোল করেন ফরাসি ফরোয়ার্ড।
২-০ গোলে এগিয়ে জয়টা ধরেই ফেলেছিলেন স্বাগতিকরা। তবে ৩ মিনিটের থ্রিলারে রিয়ালের আনন্দ কেড়ে নেয় পিএসজি। ৮১ মিনিটে নিশানাভেদ করে ব্যবধান কমান তুরুপের তাস এমবাপ্পে। সেই রেশ না কাটতেই ৮৩ মিনিটে ঠিকানায় বল পাঠিয়ে অতিথিদের সমতায় ফেরান পাবলো সারাবিয়া। বাকি সময়ে আর গোল করতে পারেননি কেউ। ফলে পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয় দুদলের লড়াই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581