পটুয়াখালীতে চাল চুরির অভিযোগে কমলাপুর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ১৪:১৭
  • 798 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ১৪:১৭
  • 798 বার পঠিত
পটুয়াখালীতে চাল চুরির অভিযোগে কমলাপুর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলায় জেলেদের বরাদ্ধকৃত ১০ বস্তা চাল চুরির অভিযোগে সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মোঃ মনির হোসেন মৃধাকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর ২৩ এপ্রিল ২০২০ইং তারিখের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন মৃধার বিরুদ্ধে স্থানীয় সরকারের আইন অনুযায়ী পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ওই চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের
সুপারিশের ভিত্তিতে তার স্বীয় পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো।

উল্লেখ্য, গত ৩০ মার্চ রা‌তে চাল‌ বি‌ক্রির সম‌য়ে হা‌তে না‌তে টমটম চালক জা‌কির ও দোকান মা‌লিক সোহাগ‌কে আটক ক‌রে পটুয়াখালী সদর থানা
পু‌লিশ। তা‌দের দেয়া স্বীকা‌রো‌ক্তি মূলক জবানব‌ন্দি‌তেই ম‌নির চেয়ারম্যান‌কে প্রধান আসামি ক‌রে ৩১ মার্চ রা‌তে সদর থানায় ১২ জ‌নের
বিরু‌দ্ধে মামলা দা‌য়ের করা হ‌য়। ঐ মালায় ৬ এপ্রিল চেয়ারম্যান মনিরকে পুলিশ গ্রেফতার করে।

এ দিকে এ ঘটনানায় জেলা প্রশাসন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে ঐ জব্দকৃত চালের চেয়ারম্যান মনির হোসেনের কোন সংশ্লিষ্টতা নেই বলে প্রতিবেদন দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা
লতিফা জান্নাতী। এর পর মনির চেয়ারম্যান জেল থেকে জামিনে মুক্ত হন। ২৩ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীরস্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমলাপুর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন মৃধাকে সাময়িতভাবে চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত
করার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493