পটুয়াখালীতে ১০ টাকা কেজি দরে ১২,৬০০ পরিবারে ওএমএস কার্ডে চাল বিতরন শুরু

  • আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ২১:৩৩
  • 817 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ২১:৩৩
  • 817 বার পঠিত
পটুয়াখালীতে ১০ টাকা কেজি দরে ১২,৬০০ পরিবারে ওএমএস কার্ডে চাল বিতরন শুরু

পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস কোভিড সংক্রমন বিস্তার প্রতিরোধে লকডাউন ও সামাজিক দুরত্বে পটুয়াখালী পৌরসভায় কর্মহীন হওয়া ৬০০০ দরিদ্র মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ ওএমএস কার্ডে ১০ টাকা কেজি মূল্যে প্রতিমাসে ২০ কেজি করে চাল বিতরন কার্যক্রম শুরু করা হয়েছে।

গতকাল ২৪ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় ডিসি মঞ্চ মাঠে প্রধান অতিথি হিসাবে কর্মহীন দরিদ্রদের মাঝে বিশেষ ওএমএস কার্ডে ১০টাকা কেজি হারে চাল বিতরন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জি.এম সরফরাজ, জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, জেলা খাদ্য পরিদর্শক শারমিন আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আলাউদ্দিন, ট্যাগ অফিসার সহকারী শিক্ষা অফিসার মোঃ মাসুম বিল্লাহ, ওএমএস ডিলার মোঃ ফোরকান মৃধাসহ সরকারী কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক জানান মতিউল ইসলাম জানান,পটুয়াখালীর জেলার ৫টি পৌরসভায় ১২,৬০০ টি ওএমএস কার্ড এর মাধ্যমে কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে পটুয়াখালী পৌরসভায় ৬ হাজার, বাউফল পৌরসভায় ১৮০০, কলাপাড়ায় ১৮০০, গলাচিপায় ১৮০০ এবং কুয়াকাটা পৌরসভায় ১২০০ ওএমএস কার্ড এর মাধ্যমে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ২০ কেজি করে চাল বিতরন করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493