মনপুরায় লকডাউনে যাত্রী পারাপারের দায়ে ২ মাঝিকে এক মাস করে জেল

  • আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০২০, ১৬:১৮
  • 792 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০২০, ১৬:১৮
  • 792 বার পঠিত
মনপুরায় লকডাউনে যাত্রী পারাপারের দায়ে ২ মাঝিকে এক মাস করে জেল

মোঃ মিজানুর রহমান জুয়েল, মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥ ভোলার মনপুরার মেঘনায় লকডাউন অমান্য করে যাত্রী পারাপার করার সময় দুই মাঝিকে আটক করে কোস্টগার্ড। পরে আটককৃত দুই মাঝিকে একমাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।

শনিবার বেলা ১১ টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলীর চর থেকে যাত্রী নিয়ে আসার
পথে চর মেঘনার শামসুদ্দিন নামক স্থানে ট্রলারসহ মাঝিদের আটক করে কোস্টগার্ড। ওই ট্রলারে থাকা ১২ জন যাত্রীকে ফের কলাতলী চরে ফেরত পাঠানো হয়। আটককৃত মাঝিরা হলেন, উপজেলার কলাতলী চরের বাসিন্দা শাহিন মাঝি (৩২) ও
জামাল মাঝি (৩৩)।

মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার ওয়ালী উল্লা জানান, মেঘনায় নিয়মিত টহল দেওয়ার সময় ১২ জনের যাত্রীবাহি ট্রলার আটক করে কোস্টগার্ড। ওই ট্রলারে থাকা ১২ যাত্রীকে ফের কলাতলীর চরে ফেরত পাঠানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিপুল চন্দ্র দাস জানান, লকডাউন ভেঙ্গে মেঘনায় যাত্রী পারপারের দায়ে আটককৃত দুই মাঝিকে এক মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493