পটুয়াখালীতে সরকারী নির্দেশ না মানায় নয় দোকানে ২২ হাজার টাকা অর্থদন্ড

  • আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০২০, ১৬:২৮
  • 1003 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০২০, ১৬:২৮
  • 1003 বার পঠিত
পটুয়াখালীতে সরকারী নির্দেশ না মানায় নয় দোকানে ২২ হাজার টাকা অর্থদন্ড

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে লকডাউন ও সামাজিক দুরত্ব রক্ষায় সরকারী নির্দেশনা না মানায় নয় দোকানীকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে র‌্যাব এর সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট
অমিত কুমার রায় এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
গতকাল ২৫ এপ্রিল শনিবার সকাল ১০টায় র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের একটি দল পটুয়াখালী জেলা শহরের নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে সরকারী নির্দশ অমান্য করে দোকান খুলে ব্যবসা বানিজ্য পরিচালনা করে সামাজিক দুরত্ব রক্ষায় গুরুত্ব না দেয়ার অভিযোগে চারটি কাপড়ের দোকানীকে ২ হাজার করে ৮ হাজার টাকা এবং দোকানে মূল্য তালিকা না টাঙ্গানো ও পলিথিন রাখার দায়ে অপর ৬ দোকানীকে ১৪ হাজার সর্বমোট ২২ হাজার টাকা অর্থ দন্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার রায়।

এ সময় তার সাথে থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর মহিউদ্দিন আল মাসুদ। অর্থদন্ডে দন্ডিত হলেন কাপড়ের দোকানী রাকিবুল.কাজী জসিম, বিনয় দাস ও পরিমল মিত্র। এদের প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়। এছাড়া কসমেটিকস দোকানী জাফরকে ১ হাজার টাকা, সঞ্জিব মালাকারকে ১ হাজার টাকা, আকবর মৃধাকে ১ হাজার টাকা, মোদী দোকানী মনিরকে ২ হাজার টাকা, খোকন সরদারকে ৪ হাজার টাকা ও পলিথিন রাখার দায়ে সোনাতন মিস্ত্রীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হায়। বাজার নিয়ন্ত্রনে এ অভিযান চলবে বলে জেলা  স্যানিটারী ইন্সপেক্টর মহিউদ্দিন আল মাসুদ জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493