পটুয়াখালীতে কৃষকদেরকে বিনা মূল্যে সবজী বীজ বিতরন শুরু

  • আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২০, ১৭:১৮
  • 965 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২০, ১৭:১৮
  • 965 বার পঠিত
পটুয়াখালীতে কৃষকদেরকে বিনা মূল্যে সবজী বীজ বিতরন শুরু

পটুয়াখালী প্রতিনিধিঃ মরনঘাতী করোনা ভাইরাস’র বিপর্যস্ত পরিস্থিতিতে খাদ্য ঘাটতি মোকাবেলায় বিশেষকরে পুষ্টিমান খাদ্য উৎপাদনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বসতবাড়ির
আঙ্গিনায় ও আশ-পাশের পতিত জমিতে ঢেড়শ, লাল শাক, ডাটা শাক, পুঁই শাক, শশা ও ঝিংগাসহ বিভিন্ন সবজী আবাদে পটুয়াখালীতে কৃষক-কৃষানী পরিবারের মাঝে বিনা মূল্যে সবজির বীজ বিতরন
কার্যক্রম শুরু করা হয়েছে।

গতকাল ২৬ এপ্রিল রবিবার বেলা ১১ টায় সদর উপজলার কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন উদ্যোগে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের
বল্লভপুর গ্রামের করমজাতলা মোল্লা বাড়ির আঙ্গিনায় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত এর সভাপতিত্বে প্রধান
অতিথি হিসাবে কৃষকদের হাতে বিনামূলে বীজ তুলে দেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মারজিন আরা মুক্তা’র সার্বিক উপস্থাপনায় বীজ বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ। উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের
জেলা কৃষি প্রশিক্ষন অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল বারেক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা
মোঃ আব্দুস সালাম, উপ-সহকারী কৃষি অফিসার আকলিমা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সদর উপজেলায় ৪০০ কৃষক-কৃষানী পরিবারের মাঝে ঢেড়শ, লাল শাক, ডাটা শাক, পুঁই শাক, শশা ও
ঝিংগাসহ বিভিন্ন সবজীর বীজ বিনা মূল্যে সরবরাহ করা হবে বলে জানান সদর উপজেলা কৃষি অফিসার মারজিন আরা মুক্তা।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চেীধুরী বলেন, করোনা ভাইরাস মহামারির ছোবল থেকে আমাদের সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে। স্বাস্থ্য বিধি ও সরকারের নির্দেশনা মেনে পাশাপাশি পুষ্টিমান খাদ্য উৎপাদনে সবাইকে আন্তরিক হতে হবে। বাড়িতে থাকবেন বেশী বেশী সবজী বীজ লাগাবেন এবং নিরাপদে থাকবেন।

পটুয়াখালী জেলায় প্রতি উপজেলায় ৪০০ করে ৮টি উপজেলার ৩,২০০ কৃষক-কৃষানী পরিবারের মাঝে বিনা মূল্যে বিভিন্ন সবজীর বীজ বিতরন করা হবে বলেও কৃষি কর্মকর্তারা জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493