বানারীপাড়ার এএসআই জাহিদ করোনায় মৃত ব্যক্তিদের দাফনের জন্য দান করলেন ১৭শতক জমি

  • আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২০, ১২:২০
  • 820 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২০, ১২:২০
  • 820 বার পঠিত
বানারীপাড়ার এএসআই জাহিদ করোনায় মৃত ব্যক্তিদের দাফনের জন্য দান করলেন ১৭শতক জমি

বানারীপাড়া প্রতিনিধি।। বরিশালের বানারীপাড়া থানায় কর্মরত এএসআই জাহিদুল ইসলাম জাহিদ করোনা ভাইরাসে মৃত্যু হলে দাফনের জন্য ১৭ শতক জমি দান করেছেন। তার নিজ বাড়ি পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি ইউনিয়নের দেউলি গ্রামের মরহুম ইসমাইল সিকদার কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহিদুল ইসলাম ও তার পরিবারের অন্য সদস্য’রা এ জমি দান করেছেন কবরস্থানের জন্য।

সম্প্রতি নোভেল কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত’র সংখ্যা বেড়েই চলছে। এই মরণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালির জেলার মির্জাগঞ্জ উপজেলার মধ্যে যদি কোন মানুষ মারা যায় তাদের দাফনের জন্য জমি না থাকলে তাদের এই কবরস্থানে দাফন দেওয়া যাবে। এছাড়াও করোনাভাইরাস মহামারি ব্যতীত নদী ভাঙন কবলিত এলাকার মানুষের লাশ এবং বেওয়ারিশ লাশও এই কবরস্থানে দাফন দেওয়া যাবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও এই ফাউন্ডেশন নিজ এলাকাসহ বিভিন্ন স্থানে সামাজিক ও মানবিক কাজ করে ইতোপূর্বে অনেক সুনাম অর্জন করেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493