বরগুনা থেকে জেএমবি’র দুই সক্রিয় সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২০, ১৬:৩৪
  • 881 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২০, ১৬:৩৪
  • 881 বার পঠিত
বরগুনা থেকে জেএমবি’র  দুই সক্রিয় সদস্য গ্রেফতার

বরগুনা থে‌কে জেএম‌বির দুই স‌ক্রিয় সদস্য‌কে আটক ক‌রেছে র্যাব। বরিশাল র‌্যাব-৮’র একটি বিশেষ টিম অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জেএমবির সদস্যরা হলেন বরগুনা সদর উপজেলার কদমতলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আবদুর রহমান (৪৪) ও হরিদ্রাবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ হাওলাদার ছেলে মোঃ আলমগীর (৪৩)। গতকাল সকালে বরগুনা শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে জানতে পারে যে জেএমবির সক্রিয় দুই সদস্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি বিপুল পরিমাণ উগ্রপন্থী বই এবং লিফলেট বরগুনা শহরের বিভিন্নস্থানে বিতরন করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল ও বরগুনাসহ দেশের বিভিন্ন স্থানে গোপন মিটিং লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সময়ে পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493