পিরোজপুরে তরুণীকে দলবেঁধে ধর্ষণ

  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ১৯:৩৭
  • 1130 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ১৯:৩৭
  • 1130 বার পঠিত
পিরোজপুরে তরুণীকে দলবেঁধে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট ।। পিরোজপুর সদর উপজেলায় এক তরুণীকে (১৮) দলবেঁধে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২৩ নভেম্বর) দুপুরে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার কলাখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের দেলোয়ার হোসেন শেখের ছেলে শুভ শেখ (২০) ও দাউদপুর-পুখরিয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে বেলাল খান (২২)। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা করেছেন গণধর্ষণের শিকার তরুণী।

মামলার এজাহারে তরুণী উল্লেখ করেছেন, পূর্ব-পরিচয়ের সূত্র ধরে শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের সিও অফিসের মোড় থেকে মোটরসাইকেলে করে তরুণীকে কৈবর্তখালী নিয়ে যান শুভ শেখ। সেখানে হাবিল নামে এক ব্যক্তির ঘরে আটকে তরুণীকে গণধর্ষণ করে শুভসহ পাঁচজন। পরে তরুণীকে সেখানে রেখে পালিয়ে যায় তারা।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, ওই তরুণী মায়ের সঙ্গে পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকায় বসবাস করেন। মোবাইলে সম্পর্কের সূত্র ধরে ওই তরুণীকে ঘুরতে নিয়ে যান শুভ শেখ। কৈবর্তখালী নিয়ে তরুণীকে গণধর্ষণ করে শুভসহ পাঁচজন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581