মুলাদীতে বিলে পড়েছিল যুবকের গলাকাটা লাশ

  • আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২০, ১৩:০৫
  • 733 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২০, ১৩:০৫
  • 733 বার পঠিত
মুলাদীতে বিলে পড়েছিল যুবকের গলাকাটা লাশ

বরিশাল জেলার মুলাদী উপজেলায় একটি বিলে পড়ে ছিল ইমরান নামের এক যুবকের গলাকাটা লাশ। পুলিশ সংবাদ পেয়ে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সফিপুর ইউনয়নের আমানতগঞ্জ বাজার সংলগ্ন বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। ইমরান সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলি গ্রামের আলতাফ হোসেন ব্যাপারীর ছেলে।
সফিপুরের ১ নং ওয়ার্ড ইউপির সদস্য এমদাদ হোসেন ফকির বলেন, সকালে স্থানীয়রা বাজারে যাওয়ার সময় ইমরানের লাশ দেখতে পান। ওই যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। থুতনিতেও কোপের চিহ্ন দেখা গেছে।
গ্রাম পুলিশ সাইদুল ইসলাম বলেন, বাড়ি থেকে ৫০০ গজ দক্ষিণে বিলের মধ্যে যুবকের লাশ পড়ে ছিল। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে যুবককে খুন করে বিলে ফেলে রাখার আলামত পাওয়া গেছে। ঘটনাস্থলের লোকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493