বরিশালে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অপরাধে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ২২:৫৯
  • 1111 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ২২:৫৯
  • 1111 বার পঠিত
বরিশালে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অপরাধে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

শামীম আহমেদ ॥ বরিশালের গৌরনদীতে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অপরাধে আনিছ সরদার (৩৬) নামের এক ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই দন্ডাদেশ দেন। দন্ডিত আনিছ সরদার গৌরনদীর কান্ডপাশা গ্রামের কাশেম সরদারের ছেলে। রায় ঘোষণা কালে আনিস আদালতে উপস্থিত ছিলো। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ফয়জুল হক ফয়েজ এই তথ্য নিশ্চিত
করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, ‘২০০৭ সালের ১০ মে বিকেলে নিজ বাড়ির উঠনে খেলতে ছিলো ১৬ বছর বয়সি মানসিক প্রতিবন্ধী কিশোরী। বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী আনিছ সরদার কিশোরীকে ডেকে পার্শ্ববর্তী খড়-কুটার মধ্যে নিয়ে ধর্ষণ করে।

ঘটনাটি জানাজানি হলে ঘটনার তিন দিন পরে অর্থাৎ ১৩ মে প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একমাত্র আসামি আনিছ সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম।

পরে আদালত রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহন শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বুধবার বিচারক ওই দন্ডাদেশ দিয়েছেন। এই রায় যুযোপযোগী হয়ে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়জুল হক ফয়েজ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581