ফের বাড়ছে সাধারণ ছুটি

  • আপডেট টাইম : মে ০২ ২০২০, ১৬:৩৫
  • 857 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০২ ২০২০, ১৬:৩৫
  • 857 বার পঠিত
ফের বাড়ছে সাধারণ ছুটি

ফের বাড়ছে সাধারণ ছুটি। করোনা ভাইরাস মোকাবেলায় ছুটির মেয়াদ ১৫ই মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে ২৬শে মার্চ থেকে কয়েক দফা মেয়াদ বাড়লো ছুটি। আজ শনিবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, করোনার সংক্রমণ রোধে ১৫ই মে পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে দুই তিন দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে- সেটি প্রতিরোধে সরকারের নির্বাহী আদেশে কয়েক দফা বাড়িয়ে আগামী ৫ মে পর্যন্ত দেশে সাধারণ ছুটি চলছে।

গত ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত প্রথম দফায় ছুটি ঘোষণা করা হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে পরে এই ছুটি বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়। এরপর ১৪ই এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়।
চতুর্থ দফায় ২৫ এপ্রিল এবং সর্বশেষ পঞ্চম দফায় ৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এবার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ষষ্ঠ দফায় ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হলো।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493