বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আনসার সদস্যের মৃত্যু

  • আপডেট টাইম : মে ০২ ২০২০, ২০:৩৭
  • 725 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০২ ২০২০, ২০:৩৭
  • 725 বার পঠিত
বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আনসার সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে মারা যাওয়া ব্যক্তি (৫৫) আনসার সদস্য ছিলেন। তার বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে এক ঘণ্টার ব্যবধানে হাসপাতালটির করোনা ওয়ার্ডে আরও দুই রোগী মারা যান। এ নিয়ে ২২ ঘণ্টার ব্যবধানে এ হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনজন মারা গেছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ওই আনসার সদস্য গত বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে হাসপতালে ভর্তি হন। তার শ্বাসকষ্ট ও জ্বর থাকায় তাকে রাতে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গতকাল শুক্রবার পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় ১১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুই ভারতীয় নাগরিকসহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। বরিশালের ছয় জেলায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ছয় করোনা রোগীর মধ্যে পটুয়াখালীর তিনজন, বরগুনায় দু্জন ও বরিশালের একজন রয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493