ঝালকাঠিতে নতুন দুই জন করোনায় আক্রান্ত, ২০ বাড়ি লকডাউন

  • আপডেট টাইম : মে ০৩ ২০২০, ১৯:৫৩
  • 816 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৩ ২০২০, ১৯:৫৩
  • 816 বার পঠিত
ঝালকাঠিতে নতুন দুই জন করোনায় আক্রান্ত, ২০ বাড়ি লকডাউন

দি বরিশাল ডেস্ক।। ঝালকাঠিতে নতুন করে দুইজনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আজ রবিবার সকালে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায় আশে পাশের ২০টি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন। এ নিয়ে জেলায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, শহরের পূর্বচাঁদকাঠি ও রামনগর গ্রামের এক নারী ও এক পুরুষের গত ৩০ এপ্রিল নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার সকালে তাদের রিপোর্ট আসে। তাদের দুজনেরই করোনা শনাক্ত হয়েছে। তারা দুইজনেই সুস্থ থাকায় বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493