বরগুনার কারাগার থে‌কে মু‌ক্তি পেল ৮২ বছ‌রের বৃদ্ধ

  • আপডেট টাইম : মে ০৩ ২০২০, ২০:০৪
  • 789 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৩ ২০২০, ২০:০৪
  • 789 বার পঠিত
বরগুনার কারাগার থে‌কে মু‌ক্তি পেল ৮২ বছ‌রের বৃদ্ধ

বরগুনা প্রতিনিধি : নভেল করোনাভাইরাসের প্রভাবে কারাগার থেকে অতিরিক্ত বন্দীর চাপ কমানোর জন্য বরগুনা কারাগার থেকে ৮২ বছরের এক বৃদ্ধ কারাবন্দিকে মুক্তি দেয়া হয়েছে। রোববার দুপুর ১টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।
বরগুনা জেলা কারাগার সূত্রে জানা যায়, কারাগারের বন্দীদের অতিরিক্ত চাপ কমানোর জন্য মন্ত্রণালয়ের নির্দেশে মো. করিম প্যাদা নামে ৮২ বছরের এক বৃদ্ধ কারাবন্দীকে মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়া ব্যক্তি বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকার তাজেম আলী প্যাদার ছেলে। একটি যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তার প্রাপ্ত সাজা থেকে তিনি এরমধ্যে চার মাস সাজা খেটেছেন।
এর আগে কারা কর্তৃপক্ষ বরগুনা কারাগার থেকে অতিরিক্ত চাপ কমানোর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে নয়জন কারাবন্দীকে মুক্তি দেয়ার জন্য প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
বরগুনা কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, কারাবন্দীদের অতিরিক্ত চাপ কমানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কারাবন্দী করিম প্যাদাকে মুক্তি দেয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493