উজিরপুরে প্রথম করোনা জয়ী ৯ বছরের শিশু রিফাত ফরাজী

  • আপডেট টাইম : মে ০৪ ২০২০, ১৯:২২
  • 1136 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৪ ২০২০, ১৯:২২
  • 1136 বার পঠিত
উজিরপুরে প্রথম করোনা  জয়ী ৯ বছরের শিশু রিফাত ফরাজী

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর। বরিশালের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই প্রথম করোনা ভাইরাসকে জয় করে বাড়ী ফিরল ৯ বছরের শিশু রিফাত ফরাজী। সোমবার সকালে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে তার বাবার হাত ধরে নিজ বাড়ীতে ফিরেন। উজিরপুর উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলী জানান, গত ১৩ এপ্রিল পার্শ্ববর্তি উপজেলার মধ্য রাকুদিয়া থেকে সর্দি, জ্বর, গলাব্যাথা, শ্বাসকষ্ট, কাশিতে আক্রান্ত রিফাত ফরাজী(৯) কে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর দ্রুত নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত আটটার দিকে পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর শিশুটি উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেয়া হয়েছে।গত ২৪ এপ্রিল ওই শিশুটির আবার নমুনা সংগ্রহ করে বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হলে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। দ্বিতীয়বার ২রা মে ওই শিশুটির নমুনা সংগ্রহ করে বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হলে ৩মে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। সোমবার সকালে শিশুটিকে ছাড়পত্র দেয়া হলে উপজেলা প্রশাসন রিফাত ফরাজীকে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে বা‌ড়ি পা‌ঠি‌য়ে দেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493