করোনা আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া বৃদ্ধকে জেলা প্রশাসকের নির্দেশে উদ্ধার ॥ হাসপাতালে ভর্তি

মানবিকতার অনন্য দৃষ্টান্ত এস এম অজিয়র রহমান

  • আপডেট টাইম : মে ০৫ ২০২০, ১৭:৫২
  • 1088 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৫ ২০২০, ১৭:৫২
  • 1088 বার পঠিত
মানবিকতার অনন্য দৃষ্টান্ত এস এম অজিয়র রহমান

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে এরই মধ্যে নিজেকে সপে দিয়ে নির্ভয় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রশংসা কুড়িয়েছেন সাধারণ সব মানুষের। ত্রান বিতরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, মানুষকে সচেতন করাসহ প্রতিটি কাজে তার দক্ষতা বরিশালবাসীকে নিশ্চিন্ত করেছে। এত নিখুতভাবে ত্রান বিতরণ সম্ভবত এই প্রথম। দু মুঠো অন্ন পাচ্ছে হত দরিদ্র মানুষ। হত দরিদ্র মানুষকে নিয়ে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এবার সেই জেলা প্রশাসক আরেকটি মহতি উদ্যোগ নিলেন। করোনা আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া বৃদ্ধকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ওই বৃদ্ধকে বরিশাল জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। অসহায় বৃদ্ধর নাম রবিন্দ্র চন্দ্র দে। বয়স ৭০ বছর। পিতা মৃত মনোরঞ্জন চন্দ্র দে। তিনি ৭ নং ওয়ার্ডের অর্šÍভূক্ত ১৬ বাড়ীর বাসিন্দা। সোমবার দুপুরে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে সমাজসেবা কার্যালয়ের জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও মহানগর প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্ত এবং কাউনিয়া থানার পুলিশ নিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জানান, গত রবিবার (৩ মে) বিকেলে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ম্যাসেঞ্জারে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া বৃদ্ধর ছবি ও ঠিকানা পাঠান এক সাংবাদিক। এরপর তাৎক্ষনিক জেলা প্রশাসক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। সোমবার দুপুরে মহানগর প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্ত এবং কাউনিয়া থানার পুলিশ নিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করেন। এরপর তাকে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ বৃদ্ধার যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহন করবে বরিশাল সমাজসেবা কার্যালয় বলে জানান প্রবেশন অফিসার।


এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া বৃদ্ধকে উদ্ধারের ব্যাপারে সাংবাদিক শেখ শামীম আমাকে অবহিত করেন। এরপর আমি তাৎক্ষনিক ওই বৃদ্ধ লোকটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যাবস্থা করি। এছাড়া ওই বৃদ্ধর চিকিৎসার সকল ব্যয় সমাজ সেবা কার্যালয় বহন করবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493