হক মিস্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : মে ০৫ ২০২০, ২০:০৪
  • 1662 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৫ ২০২০, ২০:০৪
  • 1662 বার পঠিত
হক মিস্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা

বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠান থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীন। অভিযানকালে নগরীর বাজার রোডে মোড়কজাত অবস্থায় ঘি বিক্রি ও বিএসটিআই লোগো ব্যবহারের অনুমোদন থাকা সত্ত্বেও উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন, খোলা, নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় ঘি সংরক্ষণ ও বিক্রির অপরাধে হক মিষ্টান্ন ভান্ডার-কে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নগরীর ভাটিখানা রোডে লাইসেন্সের শর্তানুযায়ী ৪০টি পর্যন্ত এলপিজি সিলিন্ডার সংরক্ষণের নিয়ম ভঙ্গ করে অনিরাপদ পস্থায় ৮০টির বেশি এলপিজি সিলিন্ডার মজুদের মাধ্যমে এলাকাবাসী ও সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কাজ করার অপরাধে সুব্রত সাহা-কে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা প্রদান করেন স্যানিটারি ইনস্পেক্টর জাকির হোসেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493