দি বরিশালে সংবাদ প্রকাশের পর  বানারীপাড়ায় সরকারি খাল দখল মুক্ত অভিযানে প্রশাসন

  • আপডেট টাইম : মে ০৫ ২০২০, ২২:২৯
  • 864 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৫ ২০২০, ২২:২৯
  • 864 বার পঠিত
দি বরিশালে সংবাদ প্রকাশের পর  বানারীপাড়ায় সরকারি খাল দখল মুক্ত অভিযানে প্রশাসন

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল)।।দখল মুক্ত করা শুরু হয়েছে বানারীপাড়া উপজেলার সরকারি খাল গুলো।  আর এ দখল মুক্ত অভিযান শুরু হয়েছে উপজেলার চাখার ইউনিয়ন থেকে। পর্যায়ক্রমে উপজেলাব্যপী এ অভিযান চলবে বলে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর থেকে জানা গেছে।

সম্প্রতি বানারীপাড়ায় সরকারি খালের ওপরে গড়ে উঠছে অবৈধ স্থাপনা শিরোনামে সংবাদ প্রকাশের পড়ে বরিশালের বানারীপাড়ার চাখার ইউনিয়নের মিরেরহাটে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল দখল মুক্ত করতে অভিযানে নামেন প্রশাসন। মঙ্গলবার
দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস মিরেরহাটে গিয়ে দোকান ঘর নির্মাণের উদ্দেশ্যে সরকারি খালে বাশের পাইলিং দিয়ে মাটি ভরাট করা অংশ উচ্ছেদ করে দখলের চেষ্টাকারি রহিম বেপারীকে মোবাইল কোর্টে ৫শত টাকা,খাল
দখল করে পাকা দোকান ও বসত ঘর নির্মাণের অভিযোগে মুদি দোকানী মিন্টু শরীফকে ৩ হাজার টাকা ও খালে বাঁধ দিয়ে (বাঁশের বেড়া) মাছ শিকারের অভিযোগে সাইফুল ইসলামকে ২ হাজার টাকা অর্থদন্ড করেন। এছাড়া খাল দখল করে নির্মিত আলিমের অবৈধ স্ব-মিল বন্ধ করে দেন। এসময় তিনি মিরেরহাট বাজার সংলগ্ন ওই খাল দখল করে নির্মাণ করা ২০/২২টি দোকান ঘর দখলদারদের নিজ দায়িত্বে অপসারণ করে দখল ছেড়ে দিতে আল্টিমেটাম দেন। অন্যথায় আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে তাদেরকে সতর্ক করে দেয়া হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493