বরগুনায় তিন সাংবা‌দিক গ্রেফতার

  • আপডেট টাইম : মে ০৭ ২০২০, ০৯:৩৮
  • 830 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৭ ২০২০, ০৯:৩৮
  • 830 বার পঠিত
বরগুনায় তিন সাংবা‌দিক গ্রেফতার

বরগুনা প্রতিনিধি : ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা এক মামলায় বরগুনার তিন সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ মে) তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ।
গ্রেপ্তার দুই সাংবাদিক হলেন, বাংলা ট্রিবিউন, দৈনিক দেশ রূপান্তর ও নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলের বরগুনা প্রতিনিধি সাংবাদিক সুমন সিকদার ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামাল মীর। একই মামলায় রমিজ জাবের টিংকু নামের আরো একজন গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিরা হলেন, আসাদ সবুজ, রাব্বি, ছগির হোসেন ও রুবেল। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।
বরগুনা থানার ওসি আবির হোসেন মোহাম্মদ জানান, বুধবার লামিয়া নামে এক নারী তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলায় সাতজন নামীয় আসামি রয়েছেন। আসমিদের বিরুদ্ধে ওই নারী ও তার মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493