৪০‌টি পুজা মন্ড‌পে বি‌সি‌সির খাদ্য সহায়তা

  • আপডেট টাইম : মে ০৭ ২০২০, ১৯:৩০
  • 757 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৭ ২০২০, ১৯:৩০
  • 757 বার পঠিত
৪০‌টি পুজা মন্ড‌পে বি‌সি‌সির খাদ্য সহায়তা

করোনা ভাইরাস পরিস্থিতি রোধে বরিশাল সিটি কর্পোরেশনের নেয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ইমাম ও মুয়াজ্জিনের পর এবার ননগরীর ৪০টি পুজা মন্ডপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে ও সরাসরি তত্বাবধানে এ খাদ্য সহায়তা বিতরন করা হয় বুধবার রাতে। বিসিসি সূত্রে জানা গেছে, নগরীর ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে ৩০টি ওয়ার্ডের মোট ৪০টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষনাসহ অনেক এলাকা লকডাউন করা হয়। এর ফলে নগরীর খেটে খাওয়া অগনিত মানুষ কর্মহীন হয়ে পড়ে। এসকল অসহায় মানুষের দূর্দশা লাঘবে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ও মেয়র সাদিক আবদুল্লাহর নির্দেশে গত ৩০ মার্চ থেকে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করা হয়। তারই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। এপর্যন্ত নগরীর ৬০ হাজারের অধিক অসহায় পরিবারের মাঝে এসহায়তা পৌঁছে দেয়া হয়। যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার কথা জানিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় পরিবারের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সম্ভব সবধরণের সহযোগিতার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে। জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম নিজে সরাসরি মনিটরিং করছেন। তার নির্দেশে বিসিসির স্টাফরা দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493