বরিশালে ইজিবাইক চালক খুন

  • আপডেট টাইম : মে ০৮ ২০২০, ১৬:২৯
  • 794 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৮ ২০২০, ১৬:২৯
  • 794 বার পঠিত
বরিশালে ইজিবাইক চালক খুন

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনালে এক ইজিবাইক চালকের হামলায় অপর এক ইজিবাইক চালক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুই দফায় এই হামলার ঘটনায় আহত ইজিবাইক চালক মো. জাকির গাজী (৩২) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত জাকির গাজী মহানগরীর বিমানবন্দর থানাধীন রামপট্টি এলাকার বাসিন্দা সোমেদ গাজীর ছেলে। মহানগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এসএম জাহিদ-বিন-আলম এই তথ্য নিশ্চিত করেছেন। ইজিবাইকে যাত্রী বহন নিয়ে বিবাদের জেরে হামলায় আহত হয়ে সে নিহত হয়।
নিহত জাকিরের ভাতিজা আল আমিন জানান, ‘তার চাচা একজন ইজিবাইক চালক। প্রতি দিনের ন্যায় সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন জাকির হোসেন। পরে নথুল্লাবাদে যাত্রী তোলা নিয়ে অপর এক ইজিবাইক চালকের সাথে ঝগড়া হয়। এসময় জাকির হোসেনকে মারধর করে অপর চালক। এতে সে গুরুতর আহত হয়।
আল আমিন বলেন, ‘খবর পেয়ে আমার বাবা নথুল্লাবাদ গিয়ে তাকে উদ্ধার করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে সে অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এসএম জাহিদ-বিন-আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি। আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এটি হত্যা কিনা সেভাবে বলা সম্ভব হচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তাছাড়া বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তর নাম পরিচয় এখনও জানা যায়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493