মক্কায় ৬দিন লড়াই ক‌রে ক‌রোনার কা‌ছে হার মানল ‌গৌরনদীর মাহফুজ

  • আপডেট টাইম : মে ০৮ ২০২০, ১৮:২৩
  • 801 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৮ ২০২০, ১৮:২৩
  • 801 বার পঠিত
মক্কায় ৬দিন লড়াই ক‌রে ক‌রোনার কা‌ছে হার মানল ‌গৌরনদীর মাহফুজ

অব‌শে‌ষে মৃতু্যর কা‌ছে হার মানল ব‌রিশা‌লের গৌরনদীর মাহফুজ। একটু ভাল থাকার আমায় ছু‌টে গি‌য়ে‌ছি‌লেন সৌ‌দি আরব। কিন্তু ভয়াল ক‌রোনায় প‌রিবা‌রের হাল ধরা এ যুবক চ‌লে গে‌লেন না ফেরার দে‌শে। পবিত্র মক্কা নগরীর জ্যাবেলে নুর হাসপাতালে চি‌কিৎসাধীন ছি‌লেনভ ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চ‌লে গে‌লেন না ফেরার দে‌শে। তিনি (মাহফুজ) বরিশালের গৌরনদী উপজেলার কাছেমাবাদ গ্রামের মৃত সামছুল হক সরদারের পুত্র।

শুক্রবার সকালে সৌদি আরবে বসবাসরত মাহফুজের সহদর মাসুদ সরদার মোবাইল ফোনে জানান, কর্মের সুবাধে তারা তিন ভাই দীর্ঘদিন থেকে সৌদি আরবে বসবাস করছেন। এরমধ্যে তার মেঝ ভাই মাহফুজ সরদার দীর্ঘ ১৫ বছর ধরে সৌদি আরবের মক্কা নগরীতে রয়েছেন। সেখানে তিনি ট্যাক্সির চালক ছিলেন। গত কয়েকদিন পূর্বে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথায় আক্রান্ত হয়ে মক্কা নগরীর জ্যাবেলে নুর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য যায়। রিপোর্টে তার করোনা পজেটিভ আসায় তাৎক্ষণিক তাকে ওই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ৭ মে ভোরে সে মারা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।

মৃত মাহফুজের প্রতিবেশী ও সৌদি প্রবাসী নজরুল ইসলাম জানান, মাহফুজ ছিলো সৌদি আরবে অবস্থানরত বরিশালবাসীর কাছে একটি পরিচিত মুখ। প্রবাসীরা অসুবিধায় পরলে খবর পেলেই নিঃস্বার্থভাবে মাহফুজ এগিয়ে আসতো সবার সহযোগিতার জন্য। এছাড়াও বরিশাল থেকে পবিত্র হজ পালন করতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতৃবৃন্দ থেকে শুরু করে সব হাজীদের সেবক হিসেবে মাহফুজের অগ্রণী ভূমিকা ছিলো।

নজরুল ইসলাম আ জানান, গত ৫ মে হাসপাতালে শষ্যাশয়ী মাহফুজের সাথে তার ভিডিও কলে শেষ কথা হয়েছে। তখন সে (মাহফুজ) শুধু বলেছে, ভাই আমার অবস্থা ভালো না, আমার সন্তানদের দিখে খেয়াল রেখো।

সূত্রমতে, বাংলাদেশ থেকে মৃত মাহফুজের ওয়ারিশগনের চেয়ারম্যান সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র যাওয়ার পর তাকে (মাহফুজকে) সরকারীভাবে দাফন করা হবে। বর্তমানে তার লাশ মক্কার জ্যাবেলে নুর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493