পটুয়াখালীতে লকডাউনের অজুহাতে চাঁদাবাজীকালে তিন যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : মে ১০ ২০২০, ১৭:৩৮
  • 818 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১০ ২০২০, ১৭:৩৮
  • 818 বার পঠিত
পটুয়াখালীতে লকডাউনের অজুহাতে চাঁদাবাজীকালে তিন যুবক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে লকডাউন ভঙ্গের অভিযোগ এনে একাধিক ব্যবসায়ীকে জিম্মি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে টাকা উত্তোলন করায় তিন যুবককে আটক করে পুলিশে সোপার্দ করেছে স্থানীয়রা।

শনিবার রাতে সদর উপজেলার ইটবাড়িয়া এলাকার কালিচান্না খেয়াঘাটের অপরপ্রান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন শহরের বড় চৌরাস্তা এলাকার মোহাম্মদ রাহাত (২৫), রিফাত হোসেন (২৩) এবং মেহেদী হাসান (২৫)। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে সদর থানায় মামলা রজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় আটককৃত তিন যুবক একটি মটর সাইকেল যোগে শহরতলির এক নং ব্রীজ এলাকায় করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসন কর্তৃক দেয়া লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে একাধিক প্রতিষ্ঠান মালিকদের ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায় করে। পরবর্তীতে তারা সদর উপজেলার ইটবাড়িয়া
এলাকার কালিচান্না খেয়াঘাটের অপরপ্রান্তে একই ভাবে অর্থ আদায় করে।

এসময় স্থানীয় ব্যবসায়ীরা তাদের পরিচয় জানতে চাইলে তারা কারো কাছে সাংবাদিক, কারো কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয় এবং করোনা পরিস্থিতিতে তাদের এ অভিযান চালানোর বৈধতা রয়েছে বলে দাবী করে। স্থানীয়রা তাদের আটকে রেখে পুলিশকে খবর দিয়ে তাদের হস্তান্তর করে। এসময় ওই তিন যুবকের কাছ থেকে চাঁদাবাজী করা অন্তত ৫ হাজার টাকা ও ব্যবহৃত একটি মটরসাইকেল জব্দ করে পুলিশ। স্থানীয়দের দেয়া অভিযোগের ভিত্তিতে তিন যুবকের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493