‌হিজলায় গা‌ছে ঝুল‌ছে শিশুর লাশ

  • আপডেট টাইম : মে ১২ ২০২০, ০৩:৪৯
  • 729 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১২ ২০২০, ০৩:৪৯
  • 729 বার পঠিত
‌হিজলায় গা‌ছে ঝুল‌ছে শিশুর লাশ

বরিশালের হিজলায় উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে হত্যার পরে লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় রঙ্গা গ্রাম থেকে আরাফাত ঢালী নামের স্কুলছাত্রের লাশটি উদ্ধার করে পুলিশ। আরাফাত এলাকার একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
মৃতদেহ উদ্ধারের সময় তার সমস্ত শরীরে কাদা মাখানো এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। যে কারণে প্রাথমিকভাবে এটিকে হত্যাকান্ড বলে ধারণা করছে পুলিশ।

হিজলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) অসীম কুমার সিকদার এই তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরের পর থেকে শিশুটি নিখোঁজ ছিলো।

স্বজনরা তাকে খোঁজ করতে গিয়ে বিকেল ৫টার পরে বাড়ির পার্শ্ববর্তী বাগানে ছোট একটি গাছের সাথে বিবস্ত্র ও গায়ে কাদামাখানো অবস্থায় গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পুলিশের ধারনা এটি হত্যা কান্ড। কেউ হত্যার পরে শিশুটির লাশ গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে রাখতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে এটি হত্যাকিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ওসি অসীম কুমার সিকদার।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493