এই শীতে নিজেই তৈরি করুন পেট্রোলিয়াম জেলি

  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ১৭:২৮
  • 1160 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ১৭:২৮
  • 1160 বার পঠিত
এই শীতে নিজেই তৈরি করুন পেট্রোলিয়াম জেলি

লাইফস্টাইল ডেস্ক।। শীত এলেই আমরা ত্বকের শুষ্কতা ও রুক্ষতা তাড়াতে নানা উপায় খুঁজে বের করি। যেসব জিনিস নিয়ে আমরা শীতকে মোকাবিলা করতে প্রস্তুত হই, তার মধ্যে একটি হলো পেট্রোলিয়াম জেলি। পেট্রোলিয়াম জেলির রাসায়নিক উপাদানগুলো আমাদের ত্বকের ছিদ্রগুলোর ওপর আস্তরণ তৈরি করে ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে। কিন্তু অনেক সময় ধরে ব্যবহারের কারণে এটি ত্বকের ক্ষতিও করতে পারে ।

রাসায়নিক উপাদন ব্যবহার না করে ঘরে বসে প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি করে নিতে পারেন আপনার প্রয়োজনীয় পেট্রোলিয়াম জেলি। চলুন জেনে নেয়া যাক-

পেট্রোলিয়াম জেলি তৈরিতে যা যা লাগবে:

২ টেবিল চামচ বিস ওয়াক্স
১/৮ কাপ অলিভ অয়েল
১/৪ কাপ নারিকেল তেল
টি ট্রি অয়েল কয়েক ফোটা।

Jelly-4

যেভাবে তৈরি করবেন:

ছোট একটি সসপ্যানে পানি নিয়ে তাতে একটি পাত্র বসিয়ে নিন। ছোট পাত্রটির মধ্যে নারিকেল তেল এবং বিস ওয়াক্স দিয়ে মৃদু আঁচে গরম করুন। নারিকেল তেল ও বিস ওয়াক্স ভালোভাবে মিশে গেলে তা নামিয়ে রাখুন। এরপর এর সাথে অলিভ অয়েল এবং টি ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন।

সব উপাদান ভালোভাবে মিশে গেছে কিনা তা একবার দেখে নিন। এরপর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। যখন দেখবেন ঠান্ডা হয়ে ক্রিমের মতো দেখতে হয়েছে তখনই বুঝবেন পেট্রোলিয়াম জেলি প্রস্তুত।

এই পেট্রোলিয়াম জেলি সংরক্ষণের জন্য পরিষ্কার কাঁচের কৌটাতে রাখতে পারেন। এটি ৪ থেকে ৫ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581