গুপ্তধন’ উদ্ধারের লোভ দেখিয়ে ফকির সেজে স্কুলছাত্রী অপহরণ

  • আপডেট টাইম : মে ১২ ২০২০, ২৩:২৮
  • 767 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১২ ২০২০, ২৩:২৮
  • 767 বার পঠিত
গুপ্তধন’ উদ্ধারের লোভ দেখিয়ে ফকির সেজে স্কুলছাত্রী অপহরণ

পটুয়াখালী শহরের হেতালিয়া বাধ ঘাট থেকে অপহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের তিন দিন পর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুপধন কাটাখালী গ্রাম থেকে তাকে উদ্ধার করে র‌্যাব-৮ এর সদস্যরা।

এ সময় মোহাম্মদ মনির মীর (২৭) নামে এক ‘ভণ্ড ফকির’কে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি রুপধন কাটাখালী গ্রামের আব্দুল খালেক মীরের পুত্র।

র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ রইছ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আসামি মোহাম্মদ মনির মীর নিজেকে পটুয়াখালী শহরের হেতালীয়া বাধঘাট এলাকায় একটি খানকাহ শরীফের ফকির পরিচয় দিয়ে আনুমানিক ৩/৪ মাস আগে আস্তানা গড়ে তুলে। এ সময় খানকাহ শরীফের পাশেই ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেন। এ ছাড়া খানকাহ শরীফের পার্শ্ববর্তী বিভিন্ন বাড়িতে গুপ্তধন উদ্ধার করেত সক্ষম বলে গুজব ছড়ায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগীর পরিবারকেও গুপ্তধন উদ্ধারের প্রলোভন দেখিয়ে কৌশলে ১৪ বছর বয়সী মেয়েকে অপহরণ করে ৯ মে মোহাম্মদ মনির মীর পালিয়ে বরগুনার পাথরঘাটার রুপধন কাটাখালী নিজ গ্রামে যায়। এদিকে অপহৃত ভুক্তভোগীর পরিবার বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করেও কোথাও না পেয়ে ওই স্কুলছাত্রীর মা গতকাল পটুয়াখালী থানায় একটি সাধরাণ ডায়েরি (জিডি) করেন। এ ছাড়া অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে র‌্যাবের সহাযোগিতা কামনা করেন।

এর পরিপ্রেক্ষিতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মোহাম্মদ মনির মীর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকেও হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত স্কুলছাত্রীকে ও গ্রেপ্তারকৃত আসামিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে পটুয়াখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493