বিএমপি’র গাড়ি চালক করোনা পজিটিভ ॥ ৩৬ জন হোম কোয়ারান্টাইনে

  • আপডেট টাইম : মে ১৩ ২০২০, ১৫:৩৫
  • 759 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৩ ২০২০, ১৫:৩৫
  • 759 বার পঠিত
বিএমপি’র গাড়ি চালক করোনা পজিটিভ ॥ ৩৬ জন হোম কোয়ারান্টাইনে

স্টাফ রিপোর্টার  ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের এক গাড়ি চালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। তাকে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
কনস্টেবল পদবীর এ পুলিশ সদস্য বিএমপি উত্তর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল কালাম আজাদের গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বরিশাল মহানগর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, জ্বর গলাব্যাথাসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত শনিবার পুলিশ হাসপাতালে ভর্তি হন ওই গাড়ি চালক। সোমবার নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়। এ ঘটনায় তার সংস্পর্শে আসা পুলিশ কর্মকর্তা, কর্মচারীসহ ৩৬ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে কয়েকজনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে বাকি সদস্যদেরও কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493