বরগুনায় পোষাক শ্র‌মিক ক‌রোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : মে ১৩ ২০২০, ১৮:২৬
  • 819 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৩ ২০২০, ১৮:২৬
  • 819 বার পঠিত
বরগুনায় পোষাক শ্র‌মিক ক‌রোনায় আক্রান্ত

বরগুনা প্রতিনিধি : বরগুনায় আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি পোশাক কারখানার শ্রমিক। বুধবার (১২ মে) বরগুনা সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহীন খান বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলীশাখালী গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি ঢাকা থেকে বাড়ি আসেন।
বরগুনা সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহীন খান জানান, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি ঢাকা থেকে জ্বর, সর্দি, কাশি নিয়ে বাড়ি আসেন। তিনি ১০ মে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। ওই দিন তার নমুনা সংগ্রহ করে বরিশালের ল্যাবে পাঠান চিকিৎসকেরা। গতকাল রাতে তার নমুনা পরীক্ষার প্রতিবেদন বরগুনা জেনারেল হাসপাতালে আসে। এতে তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে উল্লেখ করা হয়। তিনি এখন বরগুনা জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় প্রশাসন তার বাড়ি লকডাউন করেছে এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন।
এছাড়াও বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে তিন করোনায় রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বরগুনা জেলায় আজ পর্যন্ত ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৪, আমতলী উপজেলায় ১১, বামনা উপজেলায় ৯, বেতাগী উপজেলায় ৩ এবং পাথরঘাটা উপজেলায় ২ জন করোনাতে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২ জন মারা গেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493