প্রধানমন্ত্রীর কাছে হট লাইনে আবেদন—- পটুয়াখালীতে মাথা গোঁজার ঠাঁই পেলেন স্বামী পরিত্যাক্তা উম্মে হেনা

  • আপডেট টাইম : মে ১৩ ২০২০, ২২:২৩
  • 867 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৩ ২০২০, ২২:২৩
  • 867 বার পঠিত
প্রধানমন্ত্রীর কাছে হট লাইনে আবেদন—- পটুয়াখালীতে  মাথা গোঁজার ঠাঁই পেলেন স্বামী পরিত্যাক্তা উম্মে হেনা

পটুয়াখালী প্রতিনিধিঃ হট লাইনে প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন করে মাথা গোঁজার ঠাই পেলেন স্বামী পরিত্যাক্তা ডিগ্রীধারী উম্মে হেনা (৩০)। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার লাঊকাঠী ইউনিয়নে।
গতকাল ১৩ মে বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী প্রধানমন্ত্রীর বরাবরে হট লাইনে আবেদনকারী স্বামী পরিত্যক্তা উম্মে হেনাকে খোঁজে নিয়ে লাউকাঠী আবাসনে গিয়ে আবাসনে খালি থাকা ১৩০ নম্বর ঘরটি তাকে বুঝিয়ে দেন। এ সময় তার সাথে ছিলেন সদরের তহসীলদার মোঃ শাহজাহান সিকদার, সার্ভেয়ার আলী আকবর, আবাসনের সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক মোঃ মনিরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত মাথা গোঁজার ঠাই পেয়ে উম্মে হেনা খুব খুশী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং তাকে দোয়া করেন। তিনি জানান, চার বছর আগে তার স্বামী সাত বছরের একটি ছেলে সন্তানসহ তাকে ডির্ভোস দেয়। বাবা নেই বৃদ্ধ মা অসহায়। তাকে কস্ট না দিয়ে পটুয়াখালী পৌরসভার নতুন বাজার এলাকায় একটি ড্রেনের উপর ঝুপরি ঘরে সাত বছরের ছেলেকে নিয়ে বসবাস করি এবং বাসায় বাায় গিয়ে কোরন শিক্ষা দিয়ে কোনমতে জীবন জীবীকা নির্বাহ করে আসছি। হেনা জানান চলতি বছরের ২৯ এপ্রিল হট লাইনে ঘর চেয়ে প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন করি। ১১ মে জেলা প্রশাসক স্যার আমাকে তার অফিসে ডেকে নেন এবং সদর উপজেলা ইউএনও স্যারকে ডেকে এনে আমাকে মাথা গোজার জন্য লাউকাঠী আবাসনে একটি ঘর দিতে বলেন। ইউএনও লতিফা ম্যাডাম স্যার আমাকে লাউকাঠী নিয়ে আবাসনের ১৩০ নম্বর খালি ঘরটি থাকার জন্য কাগজপত্র দিয়ে আমাকে বুঝিয়ে দেয়। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করায় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসক স্যার ইউএনও ম্যাডাম আমাকে আমার সাত বছরের ছেলে মোঃ সালমান ইসলাম নাফিজকে নিয়ে একটু মাথা গোঁজার ব্যবস্থা করলেন। আমি একটু ভরসা পেলাম। এখন আল্লাহ ভরসা। এখন ছেলেকে লেখা পড়া করিয়ে মানুষ করাই আমার লক্ষ্য …..। #

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493