দেশে পরীক্ষামূলক এন 95 সমমান মাস্কের উৎপাদন শুরু

  • আপডেট টাইম : মে ১৪ ২০২০, ১১:৫৭
  • 746 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৪ ২০২০, ১১:৫৭
  • 746 বার পঠিত
দেশে পরীক্ষামূলক এন 95 সমমান মাস্কের উৎপাদন শুরু

অনলাইন ডেস্ক।। বাংলাদেশ-চীন যৌথ বিনিয়োগ ও কারিগরি উপায়ে চলছে এ মাস্কের উৎপাদন। উৎপাদনকারি প্রতিষ্ঠান জেএমআইয়ের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, দেশের চাহিদা মিটিয়ে এই মাস্ক রপ্তানি করার পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র বলেছেন, মাস্কের সবধরনের পরীক্ষা শেষ হলে এর মান ঠিক থাকলেই মিলবে অনুমোদন। চ্যানেল২৪

[৩] করোনায় অন্যতম সুরক্ষা সরঞ্জাম এন 95 মাস্ক, যা উৎপাদন করে বিশ্বের গুটিকয়েক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রে এন 95 আর চীনে কেএন 95 নামে এর পরিচিতি। ইউরোপে আরেক পরিচয়। নাম যায় হোক, কার্যকারিতা একই রকম। জীবাণু আটকানোর ক্ষমতা ৯৫ শতাংশ।

বাংলাদেশে দু’দশক ধরে মেডিক্যাল সরঞ্জাম উৎপাদন করছে জেএমআই গ্রুপ। চিকিৎসকদের সরবরাহ করা এন-৯৫ মাস্ক কেলেঙ্কারীতে নাম জড়িয়ে আলোচনায় আসা প্রতিষ্ঠানটি এবার নিজেরাই পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে সমমানের মাস্ক। মুন্সিগঞ্জে নিজস্ব কারখানায় চলছে সেই কাজ।

জেএমআইয়ের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এসব মাস্কের বাণিজ্যিক উৎপাদনেই এখন তাদের নজর। প্রকল্পে তাদের অংশীদার তৈরি পোশাক উৎপাদনকারী চীনের একটি প্রতিষ্ঠান। মূলত কেএন 95 মাস্কই তৈরি করছে তারা।

পরীক্ষামূলকভাবে তৈরি মাস্কের কয়েকটি নমুনা ঔষধ প্রশাসন নির্ধারিত চারটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর ফলাফলের পর্যালোচনার পরই মিলবে অনুমোদন।  কেএন 95 মাস্ক বর্তমান বিক্রি হচ্ছে ৩০০ টাকার মধ্যে। এর অর্ধেক দামে পাওয়া যেতে পারে জেএমআইয়ের মাস্ক।

সূত্র: আমাদের সময় ডট কম

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493