ভোলা জেলার খাদ্য নিয়ন্ত্রককে বদলি

  • আপডেট টাইম : মে ১৫ ২০২০, ১৪:০৬
  • 778 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৫ ২০২০, ১৪:০৬
  • 778 বার পঠিত
ভোলা জেলার খাদ্য নিয়ন্ত্রককে বদলি

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে খাদ্য বিভাগের নানা কর্মকাণ্ডের মধ্যেও ভোলা জেলাসহ তিনজন জেলা ও একজন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার আলাদা আদেশে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়, ভোলার জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে গাইবান্ধায়, ময়মনসিংহের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলমকে গাজীপুর, গাইবান্ধার জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলামকে ময়মনসিংহে জেলা খাদ্য নিয়ন্ত্রক পদে বদলি করা হয়েছে। আলাদা আদেশে সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশীদকে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পদে বদলি করা হয়েছে। আর খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেনকে দেয়া হয়েছে সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব।
খাদ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, খাদ্য অধিদপ্তরের বিদ্যমান বদলি নীতিমালা অনুযায়ী এসব কর্মকর্তাদের দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর করতে হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493