বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু

  • আপডেট টাইম : মে ১৫ ২০২০, ১৪:২৮
  • 775 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৫ ২০২০, ১৪:২৮
  • 775 বার পঠিত
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠিতে স্বামীর সাথে অভিমান করে এক নারী কনস্টেবল বিষপানে আত্মহত্যা করেছেন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে বৃহস্পতিবার রাত ৯ টার
দিকে নাদিরা ইয়াসিমন নামে ওই কনস্টেবলের মৃত্যু হয়। তিনি ঝালকাঠি পুলিশ লাইনন্সে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার স্বামী তরিকুল ইসলাম ও একই স্থানে কনস্টেবল পদে কর্মরত আছেন।
পুলিশ জানায়, নাদিরা নিজ ভাড়াটিয়া বাসায় বসে বিষপান করে।

বরিশাল শের-ই বাংলা হাসপাতাল সূত্র জানায়- নাদিরা নামের নারী কনস্টেবল বিষপানে অসুস্থ হয়ে বিকেল ৪ টার দিকে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে তাকে ভর্তি করে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টার মাথায় রাত ৯ টার দিকে তার মৃত্যু ঘটে। শেবাচিমে হাসপাতালে ডিউটিরত বরিশাল মেট্রােপিলটন পুলিশের এসআই মো. নাজমুল এই তথ্য নিশ্চিত করেছেন।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহামুদ হাসান জানান, স্বামীর সাথে নারী কনস্টেবলের গত দুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সেই জেরেই নাদিয়া বৃহস্পতিবার বিকেলে সদর থানার অদুরে ভাড়াটিয়া বাসায় বিষপান করেন। এতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে প্রতিবেশিদের কাছে খবর পেয়ে স্বামী ছুটে গিয়ে উদ্ধার করে
প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু ঘটে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493