এমপি লিটন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ২০:২৩
  • 1031 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ২০:২৩
  • 1031 বার পঠিত
এমপি লিটন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

গাইবান্ধা-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় একই আসনের সাবেক সংসদ সদস্য (অব.) কর্নেল আব্দুল কাদের খানসহ সাত আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এরআগে, বেলা সাড়ে ১১টার দিকে এই মামলার সব আসামিকে গাইবান্ধা জেলা কারাগার থেকে আদালতে আনা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য (জাপা) (অব.) কর্নেল আব্দুল কাদের খান, তার পিএস শামছুজ্জোহা, গাড়ি চালক হান্নান, ভাতিজা মেহেদি, শাহীন ও রানা।
সাজাপ্রাপ্ত অপর আসামি চন্দন কুমার ভারতে পলাতক রয়েছেন। এছাড়া আরেক আসামি কসাই সুবল কারাগারে অসুস্থ অবস্থায় মারা যান।
গাইবান্ধা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে এমপি লিটনের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493