বরগুনায় নিখোঁজের এক দিন পর মাদ্রাসার পুকুর থেকে বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : মে ১৬ ২০২০, ১৭:২৫
  • 772 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৬ ২০২০, ১৭:২৫
  • 772 বার পঠিত
বরগুনায় নিখোঁজের এক দিন পর মাদ্রাসার পুকুর থেকে বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার

 

বরগুনা প্রতিনিধি : নিখোঁজের একদিন পরে বরগুনায় আশরাফুল ইসলাম (১০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকাল দশটার দিকে বরগুনা শহরের পোস্ট অফিস সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির খালু বরগুনা উপজেলা সহকারি কৃষি অফিসার মো. মিজানুর রহমানের বাসা থেকে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে নিখোঁজ হয় আশরাফুল।

শিশুটির খালাতো ভাই আবদুল্লাহ আল নোমান বলেন, আশরাফুল তার পরিবার সহ ৭ দিন আগে বেড়াতে আসে, শুক্রবার সকাল এর দিকে তাকে আমরা দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু কোথাও তাকে না পেয়ে থানায় জানানো হয়।

শনিবার সকালে আশরাফুলের নানা মুক্তিযোদ্ধা মোস্তফা খোঁজ করার সময় আলিয়া মাদ্রাসার পুকুরে আশরাফুলের লাশ দেখতে পায় সে থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বরগুনা সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে লাশ দাফনের জন্য স্বজনরা তার নিজ বাড়িতে নিয়ে যায়।

বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বরগুনার আমতলী উপজেলার গুলিশখালী ইউনিয়নের এডভোকেট মোশারেফ হোসেন মোল্লা ও ফাহিমা আক্তার দম্পতির ছেলে আশরাফুল ইসলাম। বুদ্ধি প্রতিবন্ধী এ শিশুটি কয়েকদিন আগে পোস্ট অফিস সংলগ্ন খালা-খালুর বাসায় বেড়াতে আসে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে শিশুটি বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল। ধারনা করা হচ্ছে, পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা গেছে। কেননা সে সাঁতার জানতোনা। এ ব্যাপারে বরগুনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আশরাফুলের বাবা এডভোকেট মোশারফ হোসেন মোল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনে পাওয়া যায়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493