ভয়, চি‌কিৎসায় চরম অব্যবস্থাপনা, ঔষধ সংকট

শেবা‌চিম হাসপাতালের ক‌রোনা ইউ‌নিট থে‌কে তিন রো‌গির পলায়ন

  • আপডেট টাইম : মে ১৭ ২০২০, ১৩:১১
  • 780 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৭ ২০২০, ১৩:১১
  • 780 বার পঠিত
শেবা‌চিম হাসপাতালের ক‌রোনা ইউ‌নিট থে‌কে তিন রো‌গির পলায়ন

দিন দিন হাসপাতাল থেকে করোনার রোগী পালানোর সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালের অব্যবস্থাপনাসহ নানা কারণে এমন ঘটনা ঘটছে। ঠিকমত ডাক্তার, নার্সরা আসেন না। ওষুধ পান না। এমন অভিযোগ রয়েছে অনেকের। ব‌রিশাল শে‌রে বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল থেকে এখন পর্যন্ত তিনজন রো‌গি পা‌লিয়ে‌ছে। কেন করোনার রোগী পালাচ্ছেন জানতে চাইলে দেশের বিশিষ্ট চি‌কিৎসা‌বিদ‌দের অ‌ভিমত হাসপাতালগুলোয় পর্যাপ্ত চিকিৎসাসেবা না পেয়ে রোগীরা নানা অভিযোগ করছেন। অনেক রোগী এসে অভিযোগ করেছেন, হাসপাতালের চিকিৎসাসেবা এতই খারাপ যে এর থেকে বাসায় বসে চিকিৎসা নেয়া অনেক ভালো। রোগীরা আরো বলেছেন, হাসপাতালে যেমন কাঙ্খিত সেবা নেই তেমন নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, এ পর্যন্ত করোনা সন্দেহের ৩ জন রোগী ইউনিট থেকে পালিয়েছে। কেন পালিয়েছে জানতে চাইলে তিনি বলেন, আতঙ্কিত হয়ে পালাচ্ছে। কতক্ষণ আর গেট বন্ধ করে রাখা যায়। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।
ওষুধ না পাওয়াসহ অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে রোগীদের। ধারণা করা যেতে পারে যে, মনস্তাত্ত্বিক কারনেই অনেক করোনা রোগী হাসপাতাল থেকে পালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, অনেক রোগী মৃদ উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। কিন্তু তার পাশের বেডের রোগীটি মারা গেছেন এবং লাশ অনেকক্ষণ পড়ে আছে। এ অবস্থায় ভয়ে তখন রোগী পালাচ্ছে।

এ বিষয়ে বি‌শেষজ্ঞ‌দের অভিমত , আস্থার অভাব। হাসপাতালে যারা করোনা রোগীদের চিকিৎসার দায়িত্বে আছেন তাদের কাছ থেকেও কোনো সহযোগিতা না পেয়ে রোগীরা হাসপাতাল থেকে পালিয়ে যাচ্ছেন। ডাক্তার, নার্স ঠিকমত আসছেন না। আবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা না থাকায় অনেকেই অসহায়ত্ব ও নিঃসঙ্গ বোধ করেন। তখন চিকিৎসা অসম্পূর্ণ রেখেই হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান তারা। এছাড়াও এই রোগটা রোগীর কাছে ভয়ের কারণ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493