ভেঙে গেলো অপূর্ব- নাজিয়ার সংসার

  • আপডেট টাইম : মে ১৭ ২০২০, ২১:২৬
  • 811 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৭ ২০২০, ২১:২৬
  • 811 বার পঠিত
ভেঙে গেলো অপূর্ব- নাজিয়ার সংসার

ভেঙে গেছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সংসার। স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের ৯ বছরের মাথায় তাদের দাম্পত্যজীবনের বিচ্ছেদ ঘটলো। আজ সন্ধ্যায় সংসার ভাঙার খবর নিশ্চিত করেছেন নাজিয়া হাসান অদিতি। ডিভোর্স বিষয়ে বিস্তারিত মুখ না খুললেও মুঠোফোনে অদিতি জানান, অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে, এটা সত্য। তবে কী কারণে ডিভোর্স হলো, কবে ডিভোর্স হলো তা নিয়ে কিছুই বলতে রাজি হননি নাজিয়া হাসান অদিতি। অপূর্ব-অদিতির দাম্পত্যজীবনে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। সন্তান কার কাছে জানতে চাইলেও অদিতি এড়িয়ে গিয়ে বলেন, আর কিছু জানাতে চাইছি না।

তবে তাদের একটি ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, চলতি বছরের প্রথমদিকে নাজিয়ার সঙ্গে অপূর্বর বিচ্ছেদ ঘটে।

এদিকে নাজিয়া হাসান অদিতি তার নিজস্ব ফেসবুকেও বিষয়টি জানান দিয়েছেন। রিলেশনশিপ স্ট্যাটাসেও দেখা গেছে তিনি ‘ডিভোর্সড’ উল্লেখ করেছেন।এমনকি একটি স্ট্যাটাসে সবার উদ্দেশে তিনি লিখেন, ‘আমাকে ‘ভাবী’ ডাকা বন্ধ করুন সবাই!

ডিভোর্সের বিষয়ে জানতে অপূর্বর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493