কলাপাড়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় দু’জনের মৃত্যু

  • আপডেট টাইম : মে ১৮ ২০২০, ১৫:৩১
  • 785 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৮ ২০২০, ১৫:৩১
  • 785 বার পঠিত
কলাপাড়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় দু’জনের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় তিলক পাল (২৮) ও সুমন (১৮) নামে দু’জনের মৃত্যু হয়েছে।রবিবার রাত সাড়ে ৮ টার দিকে কুয়াকাটা বিকল্প সড়কের বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ সময় তানজিল (২৪) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। সে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাবলাতলা বাজার থেকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কাজ শেষে একাটি মোটর সাইকেল যোগে তিলক পাল, সুমন ও তানজিল কলাপাড়া আসতে ছিল। পথিমধ্যে বহনকারী মোটর সাইকেলটির সামনের চাকার টিউব ফেঁটে যায়। এ সময় মোটর সাইকেল
নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিলক পাল মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুমন ও তানজিলকে আশংকাজনক
অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
পথিমধ্যে সুমনের মৃত্যু হয় বলে জানা গেছে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জে এইচ খান লেলীন বলেন, তিলক পাল হাসপাতালে আনার আগে পথেই মারা গেছে। বাকি দু’জনের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর একটি পা ও হাত ভেঙ্গে গেছে। মাথায়ও প্রচন্ড আঘাত লেগেছে। তবে এদের দু’জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, তিলক পালের মৃত্যুর পর সুমনকে বরিশাল নেয়ার পথে মারা গেছে শুনেছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493