Sub Heading

বিসিবি পরিচালক মাহবুবুল আনামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০১৯, ০২:৩৪
  • 1050 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০১৯, ০২:৩৪
  • 1050 বার পঠিত
বিসিবি পরিচালক মাহবুবুল আনামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট ্। কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুবুল আনামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের অনুসন্ধানে মাহবুবুল আনামের ৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার স্থাবর সম্পদ ও ৫৬ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৯৪৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৬২ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।
এ সম্পদ অর্জনের গ্রহণযোগ্যতা না পাওয়ায় সম্পদের হিসাব বিবরণী চেয়ে গত ২৫ সেপ্টেম্বর দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন একটি নোটিশ পাঠান।
টেন্ডারে অনিয়মের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কাজ দেয়া, নিয়োগ বাণিজ্য ও স্পন্সর নির্বাচনে অবৈধ প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ রয়েছে বিসিবির এই পরিচালকের বিরুদ্ধে। বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে।
তদন্ত চলাকালীন অবস্থায় মাহবুবুল আনাম বিদেশে চলে যেতে পারেন, এমন তথ্য পাওয়ার পর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর চিঠি পাঠিয়েছে দুদক।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493