জেনে নিন ঘূর্ণিঝড় শুরু হলে কী করবেন ও কী করবেন না

  • আপডেট টাইম : মে ২০ ২০২০, ১১:৪৯
  • 877 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২০ ২০২০, ১১:৪৯
  • 877 বার পঠিত
জেনে নিন ঘূর্ণিঝড় শুরু হলে কী করবেন ও কী করবেন না

অনলাইন ডেস্ক।। মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের চেয়েও বেশি শক্তিশালী হয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আম্ফান’। ইতিমধ্যে এর কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ২২১ কিলোমিটার ছাড়িয়ে গেছে। আজ বুধবার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানতে পারে উপকূলে।

ঝড় চলাকালীন এবং ঝড় থেমে গেলে কী কী করবেন বা কী করবেন না, দেখে নিন-

১. ঝড় শুরু হলে বাড়িতে বিদ্যুৎ সংযোগের মেইন সুইচ বন্ধ করে দিন।

২. বাড়ির সব দরজা জানালা বন্ধ রাখুন।

৩. ঝড়ের ফলে বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ সরবরাহ। ফলে আগে থেকেই মোবাইলে যথেষ্ট চার্জ দিয়ে রাখুন।

৪. বাড়িতে ধারালো কোনও জিনিস খোলা অবস্থায় থাকলে দ্রুত ব্যবস্থা নিন। ঝড়ের মধ্যে বাড়িতে কোনও ধারালো জিনিস উন্মুক্ত রাখবেন না।

৫. বাঁধনমুক্ত করুন পোষ্যদের। যাতে বিপদ বুঝলে ওরাও নিরাপদ স্থানে যেতে পারে।

৬. ঘূর্ণিঝড়ের সময়ে যদি কোনভাবে বাড়ির বাইরে থাকেন, খোলা রাস্তায় বা গাছের নীচে দাঁড়াবেন না।

৭. বাড়ির বাইরে থাকলে ঝড় শুরু হলে দ্রুত আশ্রয় নিন। তবে ক্ষতিগ্রস্ত বা জীর্ণ পাকা বাড়ি এবং কাঁচা বাড়িতে আশ্রয় নেবেন না। বিপদ বুঝে যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয় বা পাকা বাড়ি খুঁজে নিন।

৮. সতর্ক থাকুন ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ ও তার ধারালো অংশের ব্যাপারে।

৯. ঘূর্ণিঝড়ের তীব্রতার মধ্যেও সতর্ক থাকুন করোনাভাইরাস নিয়ে।

১০. মাস্ক পরতে এবং বার বার সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে ভুলবেন না।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493