বরিশাল ৬ সহস্রাধিক মসজিদে প্রধানমন্ত্রী’র অনুদানের ৩ কোটি ৩৩ লাখ টাকা বিতরণ

  • আপডেট টাইম : মে ২২ ২০২০, ১৪:৪৭
  • 786 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২২ ২০২০, ১৪:৪৭
  • 786 বার পঠিত
বরিশাল ৬ সহস্রাধিক মসজিদে প্রধানমন্ত্রী’র অনুদানের ৩ কোটি ৩৩ লাখ টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এবং পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বরিশাল জেলার ৬৬৬৩ টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন। ২২মে শুক্রবার সকাল ১১ টায় দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সম্মেলন কক্ষে বরিশাল সদর উপজেলার মসজিদের ইমাম এবং পরিচালকদের হাতে এ অর্থ তুলে দেয়ার কার্যক্রম সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বরিশাল আলম হোসেনসহ আরো অনেকে। করোনা ভাইরাস পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এবং পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০ টি উপজেলার ৬৬৬৩ টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা জেলা প্রশাসন এর মাধ্যমে বিতরণ করা হবে। বরিশাল সদর উপজেলার মসজিদের সংখ্যা ১০৫০ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫২ লাখ ৫০ হাজার টাকা, বাকেরগঞ্জ উপজেলার মসজিদের সংখ্যা ১১১৩ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫৫ লাখ ৬৫ হাজার টাকা, মেহেন্দিগঞ্জ উপজেলার মসজিদের সংখ্যা ৭৮৪ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩৯ লাখ ২০ হাজার টাকা, হিজলা উপজেলার মসজিদের সংখ্যা ৪৩৬ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২১ লাখ ৮০ হাজার টাকা, মুলাদী উপজেলার মসজিদের সংখ্যা ৮৩৮ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪১ লাখ ৯০ হাজার টাকা, বাবুগঞ্জ উপজেলার মসজিদের সংখ্যা ৪৭৭ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৩ লাখ ৮৫ হাজার টাকা, গৌরনদী উপজেলার মসজিদের সংখ্যা ৬৫৫ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩২ লাখ ৭৫ হাজার টাকা, আগৈলঝাড়া উপজেলার মসজিদের সংখ্যা ২৮৩ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৪ লাখ ১৫ হাজার টাকা, উজিরপুর উপজেলার মসজিদের সংখ্যা ৫৩৩ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৬ লাখ ৬৫ হাজার টাকা, বানারীপাড়া উপজেলার মসজিদের সংখ্যা ৪৯৪ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৪ লাখ ৭০ হাজার টাকা মোট ৬৬৬৩ টি মসজিদে মোট ৩ কোটি ৩৩ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করা হবে। পরে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দেশের মানুষের মঙ্গলকামনা করে দোয়া মোনাজাত করা হয়। পর্যায়ক্রমে বরিশালের সকল উপজেলার মসজিদ কর্তৃপক্ষ পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বেই বরাদ্দকৃত অর্থ সংশিষ্ট উপজেলা থেকে গ্রহণ করবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493