মে‌হে‌ন্দিগ‌ঞ্জে ক‌রোনা উপসর্গ নি‌য়ে মৃত হিন্দু বৃ‌দ্ধের সৎকার করল মুস‌লিম কাউ‌ন্সিলর

  • আপডেট টাইম : মে ২২ ২০২০, ১৪:১৭
  • 746 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২২ ২০২০, ১৪:১৭
  • 746 বার পঠিত
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে ক‌রোনা উপসর্গ নি‌য়ে মৃত হিন্দু বৃ‌দ্ধের সৎকার করল মুস‌লিম কাউ‌ন্সিলর

।। বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ ক্রমেই বাড়ছে। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। আতঙ্ক ছড়িয়েছে দেশে দেশে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে কেউ স্বাভাবিক কারণে বা অন্য কোনো রোগে মারা গেলেও ভাবা হচ্ছে করোনায় মারা গেছে। ফলে তার সৎকারে এগিয়ে আসছে না কেউ। এমন ঘটনাই ঘটেছে মেহেন্দিগঞ্জ পৌরসভার ২নং চরহোগলা গ্রামে বার্ধক্যজনিত কারণে মারা যান এলাকার বাসিন্দা ভূবেশ ভক্ত (৬২) কিন্তু প্রতিবেশীরা ধারণা করেন করোনায় তার মৃত্যু হয়েছে। ফলে তারা কেউই শেষ দেখাটুকুও দেখতে আসেন নি। আসেন নি আত্মীয় স্বজনরাও। এতে সৎকার নিয়ে বিপাকে পড়ে ভূবেশ ভক্তের পরিবার। পরে খবর পেয়ে এগিয়ে আসে সংশ্লিষ্ট পৌর ওয়ার্ডের মানবিক কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর।তিনি মরদেহটি ঘর থেকে বের করেন এবং কাঁধে বহন করে শ্মশানে নিয়ে যান। বাহাবা পাচ্ছেন মানবিক কাউন্সিলর। অনেকে বলছেন, এটাই জাহাঙ্গীর’র প্রকৃত কর্ম। বার বার বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর ইতিপূর্বে করোনায় কর্মহীন হয়ে পড়া পৌরসভার কয়েক শত পরিবারকে মানবিক সহায়তা করেছিলেন। বিভিন্ন দুর্যোগে মানব কল্যানে কাজ করার অনেক অবদান রয়েছে তার। সমাজ সেবায় তার অবদান বেশ নাড়া দিয়েছে বিবেকবানদের।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493