বন বিভাগের উদাসীনতায় বানারীপাড়া-চাখার সড়ক মরণ ফাঁদে পরিণত

  • আপডেট টাইম : মে ২২ ২০২০, ১৭:১৬
  • 750 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২২ ২০২০, ১৭:১৬
  • 750 বার পঠিত
বন বিভাগের উদাসীনতায় বানারীপাড়া-চাখার সড়ক মরণ ফাঁদে পরিণত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বন বিভাগের উদাসীনতায় পৌরসভার ১নং ওয়ার্ড হয়ে সলিয়াবাকপুর ও চাখারের সঙ্গে পৌর শহর ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পথে। দীর্ঘদিন পর্যন্ত ওই সড়কের পাশে বৃহৎ আকারের
বেশ কয়েকটি রেইন্ট্রি গাছ হেলে পড়ায় স্থানীয়রা বন বিভাগের মাঠ পর্যায়ের প্রতিনিধিদের কাছে তা কেটে নিতে বললেও তারা তাদের কথায় কোন প্রকার কর্ণপাত করেননি।

২০ মে রাতে সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে বড় একটি রেইন্ট্রি গাছ উপরে পড়ে গিয়ে সড়কে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। আর এতে বানারীপাড়া পৌর শহরের ১নং ওয়ার্ড হয়ে সলিয়াবাকপুর ও চাখার ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা তাহিরুল ইসলাম জানান ইচ্ছে করলেই কোন গাছ নিলাম দেওয়া যায়না। অনেকগুলো স্তর পার হওয়ার পরে জেলা অফিস থেকে গাছের নিলাম দেওয়া হয়ে থাকে। ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আম্পানের তান্ডবে উপড়ে পড়া গাছটি দ্রুত সম্ভব অপসারন করে নেওয়া হবে বলেও তিনি জানান। তবে সড়কের বেহাল অবস্থার ব্যবস্থা কি হবে সে বিষয়ে কিছুই জানাননি ওই কর্মকর্তা।

এ প্রসঙ্গে বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল জানান পবিত্র ঈদ-উল ফিতরের এ মুহুর্তে মানুষের চলাচল নির্বিঘœ করতে উপড়ে পড়া গাছটি দ্রুত অপসারনের জন্য বন বিভাগ ও ফায়ার সার্ভিসকে বলা হয়েছে। এছাড়া সড়কে
সৃষ্ট হওয়া গর্তটি পৌরসভা থেকে ভরাট সহ রাস্তা সংস্কার করে দেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493