রাজাপু‌রে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট টাইম : মে ২৬ ২০২০, ১৪:৪৯
  • 801 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৬ ২০২০, ১৪:৪৯
  • 801 বার পঠিত
রাজাপু‌রে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে মনিরউজ্জামান মনির খান (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের টিঅ্যান্ডটি রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।মনির উপজেলা সদর ইউনিয়নের পূর্ব ফুলহার গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। তিনি উপজেলা সদরের খান ফ্যাশনের মালিক ছিলেন।

স্থানীয়রা জানায়, করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনের কারণে মনিরউজ্জামান মনিরের স্ত্রীসহ দুই মেয়ে যশোরের বাড়িতে রয়েছে। মনির একাই এ বাড়িতে থাকতেন। ঘটনার দিন রাতে হঠাৎ প্রতিবেশীরা মনিরের কলাপসিবল গেটের মধ্যে শব্দ পায়। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে দেখে গেটের ভেতর মেঝেতে মনির পড়ে আছেন। তার পাশেই একটি ভেজা গামছা ও লুঙ্গি ছিল। তার হাতে বিদ্যুতে পোড়া চিহ্ন ছিল।

স্থানীয়দের ধারণা, গোসল করে ওই ভেজা গামছা ও লুঙ্গি শুকানোর জন্য রাখতে গিয়ে বিদ্যুতায়িত হন। প্রতিবেশীরা গেটের তালা ভেঙে মনিরকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581