পা পিছলে নদীতে পড়ে কলেজছাত্র নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

  • আপডেট টাইম : জুন ০৪ ২০২০, ১৭:১৭
  • 781 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৪ ২০২০, ১৭:১৭
  • 781 বার পঠিত
পা পিছলে নদীতে পড়ে কলেজছাত্র নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন এক কলেজছাত্র। তার নাম মো. রাকিব হাওলাদার (২২)।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা লঞ্চঘাটসংলগ্ন বিষখালীতে এ ঘটনা ঘটে।

রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাকিব উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের রাজমিস্ত্রি আবদুল রাজ্জাক হাওলাদারের ছেলে এবং বরিশাল হাতেম আলী কলেজের ভূগোল বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় বরিশাল থেকে আসা ডুবুরির একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী নদীতে অভিযান চালিয়েও নিখোঁজ রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী আবদুল মতিন জানান, ঘটনার দিন বুধবার রাতে বাদুরতলা লঞ্চঘাটের সঙ্গে নদীতে নোঙর করা বালুর একটি জাহাজে রাকিব তার স্থানীয় বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ প্রচণ্ড ঢেউ আসে এবং জাহাজটি দুলতে থাকে। রাকিবসহ অন্যরা ভয় পেয়ে তাড়াহুড়ো করে জাহাজ থেকে লাফিয়ে পন্টুনে ওঠার সময় রাকিব পা পিছলে নদীতে পড়ে যায়। রাকিব বাঁচার জন্য হাত উঁচিয়ে সাহায্য চায়। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের জন্য হাত বাড়ানোর আগেই আরেকটি ঢেউ এসে তাকে তলিয়ে দেয়।

পরে রাতেই উপস্থিত স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি।

উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. জলিল সিকদার জানান, নদীতে প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েও নিখোঁজ রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি। নদীতে খুব স্রোত থাকায় রাকিব দূরে কোথাও ভেসে যেতে পারে বলেও তিনি জানান।

রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ডুবুরির একটি দল বিষখালী নদীতে অভিযান চালিয়েও নিখোঁজ কলেজছাত্র রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493