এবছর রাজধানীতে হচ্ছে না আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২০, ০১:৩৯
  • 831 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২০, ০১:৩৯
  • 831 বার পঠিত
এবছর রাজধানীতে হচ্ছে না আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

অনলাইন ডেস্ক।। মহামারি করোনার কারণে এবছর রাজধানীতে হচ্ছে না আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। তবে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোর ভেতরেই শোক প্রকাশে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন শিয়া মতাদর্শীরা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে থাকছে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

 

বুক চাপড়ে মাতম। দুঃখ প্রকাশ। ক্ষমা প্রার্থনা। কারবালার বিয়োগাত্মক ঘটনা স্মরণে প্রতিবছর মহররম মাসের শুরু থেকেই শোক পালন করেন শিয়া মতাদর্শীরা। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। করোনা পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় নিষিদ্ধ করা হয়েছে তাজিয়া মিছিল। তাই ১০ মহররমের আগের ধর্মীয় আচার-অনুষ্ঠানও চলছে রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ার ভেতরেই।

হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে শেষ নবী হযরত মুহাম্মদ -এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে মর্মান্তিকভাবে শহীদ হন। বিশ্ব মুসলিমের কাছে দিনটি একদিকে শোকের, অন্যদিকে অন্যায়, হত্যা ও ষড়যন্ত্র রুখে দেয়ার বিরুদ্ধে চেতনাও। বিধি-নিষিধের বেড়াজালে এবার মূল আয়োজনে কিছুটা ভাটা পড়লেও সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ শোক পালনে আশাবাদী আঞ্জুমানে হায়দারী প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন।

সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে এবারও ইমামবাড়া কেন্দ্রীক বজায় থাকছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিও, জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493