ছাত্রীকে বিয়ে করে যৌতুক দাবির মামলায় শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩ ২০২০, ০৫:০৭
  • 788 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩ ২০২০, ০৫:০৭
  • 788 বার পঠিত
ছাত্রীকে বিয়ে করে যৌতুক দাবির মামলায় শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. আল-
আমিন মাঝির বিরুদ্ধে ছাত্রীকে বিয়ে করে ৫ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে রবিবার দুপুরে
ঝালকাঠির আদালতে মামলা করলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

 

ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এ ইচ এম ইমরানুর রহমান এ আদেশ দেন। অভিযুক্ত আল-অমিন মাঝি নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের মো. তৈয়বুর রহমান মাঝির ছেলে। তিনি ৪ বছর আগে ঝালকাঠি মহিলা কলেজে প্রভাষক পদে যোগদেন।মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি পাস করার পরে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে প্রভাষক আল আমিন। বিয়ের এক বছর যেতে না যেতেই ওই ছাত্রীকে ও তাঁর পরিবারকে ৫ লাখ টাকা যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগ শুরু করেন।

 

গত ২৭ মার্চ ছাত্রীকে তাঁর বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ছাত্রীর মা ও আত্মীয় স্বজন আল-আমিনকে বাড়িতে এনে গত ৪ সেপ্টেম্বের যৌতুকের
দাবি পরিহার করে ঘর সংসার করার অনুরোধ জানায়। আল-আমিন মাঝি পাঁচ লাখ টাকা যৌতুক না দিলে বাবার বাড়ি থেকে আর তাঁর স্ত্রীকে ফিরিয়ে
নেওয়া হবে না বলেও জানিয়ে দেন।

 

বাদীর আইনজীবী আক্কাস সিকদার জানান, আদালত যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি
পরোয়ানা জারি করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581